জাল নোট এনে মুর্শিদাবাদের এজেন্টের হাতে তুলে দেওয়ার মুখে বমাল গ্রেফতার
দি নিউজ লায়ন ; মালদা থেকে আমদানি করে এনে তা মুর্শিদাবাদের এজেন্টের হাতে তুলে দেবার সময় বমাল ১ লাখ ৩৪৫০০ টাকার ভারতীয় জাল নোটসহ গ্রেপ্তার হলো কুখ্যাত কারবারি। মঙ্গলবার সামশেরগঞ্জ থানার ধুলিয়ান ঘাট সংলগ্ন মোড়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
ধৃতের নাম কবিরুল শেখ।প্রাথমিক জেরায় জানা যায়, কাবিরুল এর বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়।পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা করে মালদার জাল নোট কারবারি কাবিরুল ওই জাল নোট নিয়ে মুর্শিদাবাদের এজেন্ট এর হাতে ওই টাকা তুলে দেবার জন্য হাজির হয় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।
গোপন সূত্রে খবর পেয়ে থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে ওই জালনোটের কারবারি কে গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৫০ টি ২০০০টাকার ভারতীয় জাল নোট ও ১৮ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। মিলে মোবাইল ও বেশ কিছু নথি ও।
তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৮৯বি ও ৪৮৯সি ধারায় মামলা দায়ের করে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গীপুর মহকুমা আদালতে এ দিন তোলা হবে বলে জানা যায়

Post a Comment