শান্তিপুর মহাবিদ্যালয়ের উদ্যোগে অনলাইন জমায়েত দেড় হাজার ছাত্র শিক্ষকের
দি নিউজ লায়ন ; বর্তমান করোনা পরিস্থিতিতে কলেজে প্রথম পাঠন বন্ধ থাকলেও শেখার তাগিদ এবং শেখানোর দায়বদ্ধতা পূর্ণ হয়েছে বিজ্ঞানের প্রভূত উন্নতিতে। তাই জাতীয় বিপর্যয়ের অতিমারি পরিস্থিতিতেও শান্তিপুর কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে ঘরে বসেই প্রতিদিন বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনলাইনে একসপ্তাহব্যাপী একটি কর্মশালার অনুষ্ঠানিক সূচনা হলো আজ থেকে।
"জনপ্রিয় সাহিত্য" ও "নারীবাদ" বিষয়ক এই আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধক ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য্য অধ্যাপক ডঃ শংকর কুমার ঘোষ এবং রানাঘাট মহকুমা শাসক এবং শান্তিপুর কলেজের প্রশাসক হরসিমরান সিং।
এই কর্মশালায় মূল্যবান বক্তৃতা পেশ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপিকা ডঃ শর্মিলা মজুমদার সহ এ রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয়ের থেকে ইংরেজি ইতিহাস আন্তর্জাতিক সম্পর্ক এবং নারী বিদ্যাচর্চার অধ্যাপক অধ্যাপিকাগণ।
এই কর্মশালাটি মূলত স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় 600 জন ছাত্র-ছাত্রী, 400 জন গবেষক, এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী 500 জন অধ্যাপক অধ্যাপিকা সরাসরি অংশগ্রহণ করছেন।

Post a Comment