হাওড়ার জগাছায় গদি কারখানায় আগুন
দি নিউজ লায়ন ; হাওড়ার জগাছা থানা এলাকার উনসানি সানাপাড়ায় মঙ্গলবার সকালে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই এলাকার একটি দোতলা বাড়ির নিচের ও উপরের দুটি তলেই রয়েছে বিছানার গদির গোডাউন। তারই মধ্যে দ্বিতীয় তলেরই কিছুটা ফাঁকা জায়গায় একটি অনুষ্ঠান বাড়ির খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল।
মঙ্গলবার বেলা পৌনে ১২টা নাগাদ হঠাৎই সেখানে আগুন লাগে। এই ঘটনায় গোডাউনের মজুত জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। অনুষ্ঠান বাড়ির জন্য আসা খাবার টেবিল চেয়ার সহ আরও বেশ কিছু সামগ্রী পুড়ে যায়। প্রথমে এলাকার মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ২টি ইঞ্জিন এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment