শেখ হাসিনার সঙ্গে শ্রিংলার বৈঠক - The News Lion

শেখ হাসিনার সঙ্গে শ্রিংলার বৈঠক




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।   আজ মঙ্গলবার রাতে তারা বৈঠক করেন বলে কুটনৈতিক সূত্র জানায়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 




ভারতের পররাষ্ট্র সচিব মঙ্গলবার সকালে ঢাকায় যান। তার এ ঢাকা সফর আকস্মিক। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই ঢাকায় গিয়েছেন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করবেন।




 ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দুই দিনের সফরে ঢাকায় গিয়েছিলেন শ্রিংলা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.