দেশ জুড়ে নয়া নির্দেশিকা জারি, জেনে নিন বিস্তারিত
দি নিউজ লায়ন ; করোনা মোকাবিলায় ৫ অগাষ্ট থেকে সেই
নতুন নিয়ম বলবৎ করা হবে। স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকা
জানাচ্ছে ৫ তারিখ থেকে দেশ জুড়ে খুলে দেওয়া হচ্ছে জিম ও যোগা ইন্সিটিটিউটগুলি।
তবে
কনটেনমেন্টচ জোনের বাইরের জিম ও যোগ সংস্থাগুলিই খোলার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও
জানানো হয়েছে ৬৫ বছরের ওপরে ব্যক্তিরা, কঠিন রোগে আক্রান্ত বা কো-মর্বিডিটিতে আক্রান্ত ব্যক্তি,
গর্ভবতী মহিলা ও ১০ বছরের নীচে শিশুরা
বদ্ধ ঘরে জিম করতে পারবে না। সেক্ষেত্রে সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
স্বাস্থ্যমন্ত্রকের
দেওয়া গাইড লাইন অনুযায়ি, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের অন্তত ৬ফুট দূরত্ব থাকতে
হবে। মাস্ক বা ফেস কভার ব্যবহার অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে
যোগ ব্যায়াম বা জিম করার সময় এন ৯৫ পরা চলবে না। সুতির মাস্ক বা পাতলা কাপড় জড়িয়ে নেওয়া বাঞ্ছনীয়।
৪০-৬০ সেকেন্ড ধরে বারবার হাত ধুতে হবে। ব্যবহার করতে
হবে হ্যান্ড স্যানিটাইজার। হাঁচি বা কাশির সময় টিস্যু বা কাপড় নাকের ও মুখের সামনে
ধরতে হবে। প্রত্যেক সদস্যের
ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখা বাধ্যতামূলক।

Post a Comment