বিশ্বজুড়ে করোনায় মৃত বেড়ে দাঁড়ালো ৬ লাখ ৯৪ হাজার ২৭৭ জন - The News Lion

বিশ্বজুড়ে করোনায় মৃত বেড়ে দাঁড়ালো ৬ লাখ ৯৪ হাজার ২৭৭ জন



দি নিউজ লায়ন ;  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ সোমবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৪ হাজার ২৭৭ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৮৩ লাখ ২২ হাজার ৮১৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৬১ লাখ ১৫ হাজার ৮৭৬ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৬৮৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ১৫ লাখ ১২ হাজার ১৬২ জন সুস্থ হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.