জাতির উদ্দেশ্যে ভাষণে রামম্নদিরের ভূমি পুজোর কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি - The News Lion

জাতির উদ্দেশ্যে ভাষণে রামম্নদিরের ভূমি পুজোর কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি




দি নিউজ লায়ন ;   ৭৪ তম স্বাধীনতা দিবসের আগে  জাতির উদ্দ্যেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  তাঁর ভাষণে উঠে আসে ৫ই অগাষ্টের রাম মন্দিরের ভূমি পুজোর কথা। 
নিজের বক্তব্যে তিনি বলেন রাম মন্দিরের ভূমি পুজো গোটা দেশকে গর্বিত করেছে। দেশের প্রতিটি মানুষ এই ভূমি পুজোর অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন। রাম মন্দিরের ভূমি পুজোর জন্য প্রত্যেক ভারতীয় গর্ব বোধ করেন।
এদিন চলতি বছরে দেশের ঘটে যাওয়া একের পর এক উল্লেখযোগ্য ঘটনা ও অতিমারী করোনা ভাইরাস নিয়ে কথা বললেন তিনি। এদিন তিনি বলেন রাম মন্দিরের ভূমি পুজোর কথা। তিনি বলেন ১০ দিন আগেই রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। দেশের মানুষ শীর্ষ আদালতের বিচার সম্মানের সঙ্গে মেনে নিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.