সুশান্তের হাউজ ম্যানেজারকে কেন ফোন করেন রিয়া? বাড়ছে রহস্য
সুশান্তের মৃত্যুর তদন্তভার এখন সিবিআইয়ের হাতে । এসবের মধ্যেই ফের প্রকাশ্যে বড় খবর। সূত্রের খবর অনুযায়ী, সুশান্তের মৃত্যুর ঠিক এক মাসের মাথায় অর্থাত ১৪ জুলাই স্যামুয়েল মিরান্ডাকে ফোন করেন রিয়া চক্রবর্তী। প্রায় ২০ মিনিট ধরে তাঁদের মধ্যে কথা হয়।
সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে কেন রিয়া ফোন করেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুধু তাই নয়, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে ১১৯১ সেকেন্ড ধরে রিয়া কী কথা বললেন, তা নিয়েও বাড়ছে রহস্য।
সম্প্রতি ইডি জিজ্ঞাসাবাদ করে স্যামুয়েল মিরান্ডাকে। ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়ে কোনও মন্তব্য করেননি স্যামুয়েল। রিয়া ফোন করে কি স্যামুয়েলকে মুখ বন্ধ করে রাখার নির্দেশ দেন! উঠছে এমন প্রশ্নও। সুশান্তের মৃত্যুর দিন সকাল থেকে নিখোঁজ ছিলেন স্যামুয়েল মিরান্ডা। সুশান্তের হাউজ ম্যানেজার কোথায় রয়েছেন, তার হদিশ দিতে পারেননি তাঁর প্রতিবেশীরাও। স্যামুয়েলের বিরুদ্ধে ইডি এবং সিবিআই এফআইার দায়ের করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হন তিনি।

Post a Comment