বড়জোড়ায় মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য
একটি বন্ধ বাড়ি থেকে একই সঙ্গে উদ্ধার হল মা ও ছেলের ঝুলন্ত পচাগলা মৃতদেহ। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া বিডিও অফিস পাড়া এলাকার একটি বাড়িতে। স্থানীয় বাসিন্দারা আজ সকালে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মা এর নাম গীতা চ্যাটার্জি ও ছেলের নাম তাপস চ্যাটার্জী।
কিছুদিন আগে মৃতা গীতা চ্যাটার্জী র ছোট ছেলে আত্মহত্যা করে। এর পর থেকেই মানসিক অবসাদে ভূগছিল মা গীতা চ্যাটার্জী ও বড় ছেলে তাপস চ্যাটার্জী। স্থানীয়দের ধারনা মানসিক অবসাদের কারনেই মা ও ছেলে আত্মহত্যা করেছে। স্থানীয় সূত্রে খবর গত ৬ থেকে ৭ দিন মা গীতা চ্যাটার্জী (৬২) ও তাপস চ্যাটার্জীকে (৩৪) বাজারে বা বাড়ির বাইরে কোথাও দেখা যাচ্ছিল না।
বাড়ির দরজা বন্ধ থাকায় স্থানীয়রা মনে করেছিলেন মা ও ছেলে দুজনে বাইরে কোথাও গিয়েছেন। আজ সকালে পচা গন্ধ পান এলাকার মানুষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমান ওই বাড়ির সামনে। গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন এলাকার মানুষ।

Post a Comment