কচিকাঁচারা মেতে উঠলো ঝুলন যাত্রা উতসবে - The News Lion

কচিকাঁচারা মেতে উঠলো ঝুলন যাত্রা উতসবে




অরূপ অধিকারী : দুর্গাপূজা ও সমাজ মূলক অনুষ্ঠানের সাথে সাথে। প্রতিবছরই ঝুলন যাত্রার আয়োজন করে উত্তর ২৪ পরগনা মছলন্দপুরের  বালক সংঘ ক্লাবের সদস্যরা।এই বছর লকডাউন হওয়াতে কচিকাঁচারা মেতে উঠলো ঝুলন যাত্রা উতসবে।


সামাজিক দূরত্ব বজায় রেখে কচিকাঁচাদের ঝুলন যাত্রা করতে দেখা গেল। ঝুলন যাত্রা এক সপ্তাহ ধরে চলবে এবং প্রতিদিন সন্ধ্যার সময় ধুপ ধুনা দিয়ে রাধাকৃষ্ণের পুজো সারেন এইসব কচিকাঁচারা।



অন্যান্যবার এই ক্লাবে ঝুলন যাত্রা  দেখা গেছে প্রতিদিন সন্ধ্যায়  কিছু না কিছু অনুষ্ঠান থাকতো এবং রাধাকৃষ্ণের পুজো হত এবং সন্ধ্যা আরতির পর ভোগ প্রসাদ বিতরণ হত। কিন্তু এবছর পুরোটাই আলাদা।কচিকাঁচারা সামাজিক দূরত্ব বজায় রেখে ধুপ ধুনা দিয়ে পুজো দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.