ভারতসহ ৩১ দেশের নাগরিকদের কুয়েতে ঢুকতে নিষেধাজ্ঞা - The News Lion

ভারতসহ ৩১ দেশের নাগরিকদের কুয়েতে ঢুকতে নিষেধাজ্ঞা





আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের কারণে ভারতসহ ৩১টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে কুয়েত সরকার। এসব দেশের নাগরিকদের কুয়েতে ঢোকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।অন্য দেশ থেকে ভ্রমণের আগে ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী এই দেশগুলোতে ছিলেন, তাদেরকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।



কুয়েতের বেসামরিক বিমান পরিবহন অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন।তালিকায় ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, ইরান, চিন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপিন্স, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া ও হার্জগোভিনা, শ্রীলংকা, নেপাল, ইরাক, ম্যাক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর ম্যাসেডোনিয়া, মালদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টেনেগ্রো, ডোমেনিয়ান রিপাবলিক ও কসোভোর নাম।



কুয়েতের বেসামরিক বিমান পরিবহরেন ডিজির কার্যালয়ের টুইট বার্তায় বলা হয়, দেশটির স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুসারে এসব দেশের নাগরিকরা অনির্দিষ্টকালের জন্য কুয়েতে প্রবেশ করতে পারবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.