বিশ্বেজুড়ে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ২ কোটি ১৮ লাখ - The News Lion

বিশ্বেজুড়ে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ২ কোটি ১৮ লাখ




আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দুই কোটি ১৮ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। আর এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাত লাখ ৭৩ হাজার। করোনাবাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাত লাখ ৭৩ হাজার ৬৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১৮ লাখ ২৫ হাজার ৬০১ জনে।




 এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৬৩১ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৭৩ হাজার ১২৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৫ লাখ ৬৬ হাজার ৬৩২ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।  আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৪০ হাজার ১৯৭ জন।



 এবং এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ সাত হাজার ৮৭৯ জন। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ হাজার ৭৫৭ জন। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২২ হাজার ১৬২ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৪৭ হাজার ৩১৬ জন।



মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫১ হাজার ৪৫ জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত নয় লাখ ২২ হাজার ৮৫৩ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৮৫ জন।



 সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (২৯ লাখ ২২ হাজার ৭২৪ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৪ লাখ ৩২ হাজার ৪৫৬ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (১৯ লাখ ১৮ হাজার ৭৬ জন)। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চিনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.