বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সি আর দত্ত আর নেই - The News Lion

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সি আর দত্ত আর নেই




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম মারা গেছেন।  বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল নয়টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।





তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সি আর দত্তের মেয়ে কবিতা দাশ গুপ্তা মৃত্যুর বিষয়টি আজ সকালে ফোন করে আমাদের জানিয়েছেন। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়।




এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আজ সকালে তার মৃত্যু হয়। তিনি জানান, সি আর দত্তের মরদেহ বাংলাদেশে আনার ইচ্ছার কথাও জানিয়েছেন তার মেয়ে কবিতা দাশ। ১৯২৭ সালের ১ জানুয়ারি ভারতের আসামের শিলংয়ে জন্মগ্রহণ করেন চিত্ত রঞ্জন দত্ত। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.