সুশান্তের ঘটনায় মাস্টারমাইন্ড সন্দীপ সিং!

সুশান্ত সিং রাজপুতের ঘটনায় মূল অভিযুক্ত বান্ধবী রিয়া চক্রবর্তীর সাথে সাথে পরিচালক সন্দীপ সিং এর দিকেও উঠছে অভিযোগের আঙ্গুল। সন্দীপ সিং সুশান্তের মৃত্যুর পর দাবি করেন যে তিনি ছিলেন অভিনেতা বেস্ট ফ্রেন্ড। কিন্তু তাকেই মাস্টারমাইন্ড বলে দাবি করলেন সুরজিৎ সিং রাঠোর। সুশান্তের মৃত্যুর খবর পেয়ে রিয়া চক্রবর্তীকে সঙ্গে নিয়ে অভিনেতার বাড়িতে গিয়েছিলেন সুরজিৎ। সুরজিৎ জানান সুশান্তের মুখের উপর থেকে চাদর সরানোর সঙ্গে সঙ্গে রিয়া যা বলেছিলেন তাতে অবাক হয়েছিলেন তিনি।
সেদিন সুশান্তের মুখের উপর থেকে চাদর সরানোর পরে রিয়া বলে ওঠেন ‘আই অ্যাম সরি বাবু’। এই বিষয়ে সুরজিৎ বলছেন, “কিসের জন্য রিয়া সরি বলেছিলেন। আমি ওর কথাটা শুনে চমকে গিয়েছিলাম। তবে পরে ও আবেগপ্রবণ হয়ে পড়ে এবং আমি ওকে বাইরে নিয়ে আসি।” সেদিনই সন্দীপ সিং এর আচরণ দেখে ও অবাক লেগেছিল সুরজিতের। সুরজিৎ বলছেন , “সুশান্তের ময়নাতদন্তের পরে দেহটা ফুলে গিয়েছিল। আর ওর গলায় যে ক্ষতর দাগ ছিল তা দেখে স্পষ্টই বোঝা যায় যে ওকে খুন করা হয়েছে।”
সন্দীপ সিং এর ব্যাপারে তিনি বলছেন, “সন্দীপকে দেখে মনে হচ্ছিল ওই পুরো ব্যাপারটার ইনচার্জ। ওই সেদিন পুলিশকে চোখ দিয়ে ইশারা করে বলেছিল যাতে আমাকে তারা চলে যেতে বলেন।” সুরজিৎ মনে করছেন সিবিআইয়ের এই মুহূর্তেই সন্দীপ সিং কে হেফাজতে নেওয়া উচিত। আর তারপরেই সন্দীপের বিরুদ্ধে এই বড় অভিযোগ করেছেন তিনি। তিনি বলছেন, “আমার শুধু একটা জিনিসই বলার আছে যে এই ঘটনার পিছনে মাস্টারমাইন্ড হলেন সন্দীপ সিং। ওকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। ওই আসল খুনি।” এমনকি মর্গে গিয়েও সুশান্তের সমস্ত কাগজপত্রের কাজ করছিলেন সন্দীপ।
Post a Comment