ঐতিহ্যবাহী 'লন্ডন মিশন হাসপাতাল' রূপান্তরিত হলো কোভিড হাসপাতালে - The News Lion

ঐতিহ্যবাহী 'লন্ডন মিশন হাসপাতাল' রূপান্তরিত হলো কোভিড হাসপাতালে




দি নিউজ লায়ন ;   নবান্নের নির্দেশে মুর্শিদাবাদে দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা অচল ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের লন্ডন মিশন হাসপাতাল পুনরায় রবিবার থেকে পুরোদমে খুললো কোভিড হাসপাতালে রূপান্তর হয়ে।করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে বহরমপুর এর পরে জেলায় আরও একটি কোভিড হাসপাতাল চালু করা হলো।




ওই হাসপাতাল উদ্বোধন অন্যন দের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস এবং আজিমগঞ্জ জিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক প্রসেনজিৎ ঘোষ মনু। পরে সাংসদ বলেন,"জেলার ঐতিহ্য মন্ডিত লন্ডন মিশন হাসপাতাল দীর্ঘদিন বন্ধ ছিলো।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় এর তৎপরতায় কোভিদ হাসপাতাল হিসেবে চালু করা হলো।করোনা কাল শেষ হলে।



হাসপাতাল টি সাধারণ হাসপাতালে রূপান্তর হবে।স্বাভাবিক ভাবে এই হাসপাতাল টি চালু হওয়ায় এলাকার মানুষ খুশি হয়েছেন"।জেলায় প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । সেকথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মত জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভা পরিচালিত বন্ধ থাকা লন্ডন মিশন হাসাপাতাল কে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হলো।



১০৫ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে টি চালু হওয়ায় ৩০০ বেডের বহরমপুর কোভিড হাসপাতাল চাপ মুক্ত হবে, সেক্ষেত্রে রোগীরা আরও বেশী ভাল পরিসেবা পাবেন রোগীরা এমনটায় দাবি করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারি প্রশান্ত বিশ্বাস। তিনি বলেন, বহরমপুর,জিয়াগাঙ কোভিড হাসপাতাল ছাড়াও জেলায় মোট ৫টি সেফ হোম রয়েছে।ঐ সেফ হোম গুলিতে ১০০জন আকান্তের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।ফলে করোনা আক্রান্ত হলে চিকিৎসা না পাওয়ার কোন পরিস্থিতি নেই"।



এ হাসপাতালে ১২জন চিকিৎসক,১৮জন স্টাফ নার্স,ছাড়াও মোট ৫৭জন কর্মী নিয়োগ করা হয়েছে।এদিকে হাসপাতাল কর্মীদের  নিরাপত্তার কথা ভেবে  হাসপাতাল চত্বরে একটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এদিন এই হাসপাতালে মোট ১৭জন করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়।একটি  এছাড়াও ওই হাসপাতাল চত্বরে আরও একটি আয়সোলেশান ওয়ার্ড খোলা হবে বলে দাবি করেছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার প্রশাসক প্রসেঞ্জিত ঘোষ মনু ।



 তিনি বলেন , “ বিভিন্ন জটিলতার কারনে হাসপাতাল টি বন্ধ ছিল । কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে হাসপাতাল টি অধিগ্রহণ করে কোভিড হাসপাতালে রূপান্তরিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে উৎসাহ লক্ষ করা গিয়েছে "।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.