বিউটি পার্লারের কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যাক্তি গ্রেপ্তার
দি নিউজ লায়ন ; বিউটি পার্লারের কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতের নাম খোকন হেঁস। মেমারি থানার নবপল্লিতে তার বাড়ি। পুলিস জানিয়েছে, ওই পার্লার কর্মীর বাড়ি বর্ধমান শহরের কানাইনাটশাল এলাকায়।
পার্লারে যাতায়াতের সূত্রে তাঁর সঙ্গে খোকনের পরিচয় হয়। খোকন তাঁকে ভালো কাজ দেখে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিছুদিন আগে তাঁকে মেমারিতে ডেকে পাঠায় সে। পার্লার কর্মী সেখানে যান। খোকনের ফলের দোকান আছে। সেখানে কিছুক্ষণ তাঁকে অপেক্ষা করতে বলা হয়।
কিছুক্ষণ পর খদ্দেররা চলে গেলে পার্লার কর্মীকে দোকানের পিছনে নিয়ে গিয়ে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। পার্লার কর্মী চিৎকার শুরু করলে খোকন পালিয়ে যায়। পার্লার কর্মী ঘটনার কথা জানিয়ে বুধবার মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
এরপরই শনিবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী রবিবার ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment