সুদখোরদের অত্যাচারে আত্মহত্যা যুবকের
দি নিউজ লায়ন ; লকডাউনে বারাসাতে সুদখোরদের রমরমা।এমনই অভি্যগ ঊথোল। লোক ডাউনের আগে ৩৫ হাজার টাকা ধার নিয়ে ছিল বারাসাত প্রমোদ নগরের ভজন বিশ্বাস। পেশায় মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ তিনি। প্রতিদিন৪৫০ টাকা সুদ দিতে হত।
কাজের সুবিধার জন্য একটি স্কুটিও কিনেছিলেন সেই সময়।কিন্তুু লক ডাউন শুরু কিছুদিন পর কাজ হারায় ভজন। ধারের টাকার কিস্তি শোধ করতে না পারায় চাপ বাড়াতে থাকে।চড়া সুদের মহাজনিদের অত্যাচার ক্রমশ বাড়তে থাকে।সদ্য কেনা স্কুটিটি প্রথমে তারা কেড়ে নেয়।সুদ ও আসল ফেরাতে না পারায় সাইকেল মোবাইলও তারা কেড়ে নেয় বলে অভিযোগ।
ভজন আর রাস্তায় বেড়তে পারছিল না মহাজনের অত্যাচারে।মানসিক ভাবে ভেঙ্গে পড়া বেকার ভজন অত্মহত্যা করে গত ২৩ শে আগষ্ট। নিজের সুইসাইড নোটে এই কাহিনী সে লিখে যায়। পরিবার পুলিশের কাছে অভিযুক্ত তিন সুদ খোড়ের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করে।
পরিবারের দাবী লক ডাউনে কাজ না হারালে ভজন হয়ত ঋনের টাকা সুদে আসলে শোধ করে দিত।একটু সময় দিলেও মাত্র ৩৫ হাজার টাকাটা শোধ করাটা বড় বিষয় ছিল না।কিন্তুু চড়া সুদের এই মহাজনের অত্যাচারই শেষ করে দিল তরতাজা ছেলে টিকে।অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তদের রাতে আটক করেছে।

Post a Comment