ফের ভাগিরথীর ভাঙ্গন জমি আমবাগান জলের তলায় - The News Lion

ফের ভাগিরথীর ভাঙ্গন জমি আমবাগান জলের তলায়



দি নিউজ লায়ন ;  আবারও নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বিহারিয়া মঠ পাড়ায় ব্যাপক পরিমাণে শুরু হয়েছে ভাগীরথীর পাড় ভাঙ্গন। ভাগীরথীর জল স্তর বৃদ্ধি পাওয়ায়, ওই এলাকায় গত দু'দিনে সাত বিঘা চাষের জমি ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে। একইসঙ্গে স্থানীয় একটি আম বাগান থেকে বেশ কয়েকটি আম গাছ সহ অন্যান্য গাছপালাও ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে।



 ভাঙ্গনের মুখে আরও বেশ কয়েকটি বড় বড় মূল্যবান গাছ। রাতের অন্ধকারে সশব্দে ভাঙ্গন আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। কয়েক মাস আগে থেকেই ওই এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে ব্যাপক পরিমাণে। সেই কারণে এর আগে বেশ কয়েকটি বসতবাড়ি ছেড়ে গ্রামবাসীরা নিরাপদ স্থানে চলে গিয়েছেন।




 গত দু'দিনে ওই এলাকায় ব্যাপক পরিমাণে ভাঙ্গন দেখা দেওয়ায় নতুন করে গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। স্থায়ীভাবে বোল্ডার ফেলে পাড় বাঁধাইয়ের দাবি তুলেছেন গ্রামবাসীরা। যদিও প্রশাসনের তরফ থেকে এর আগে ভাঙ্গন প্রবন এলাকায় বালির বস্তা ফেলে পাড় বাঁধাইয়ের কাজ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.