কন্যাশ্রী পুরস্কার পেল হাওড়ার ৫ কন্যা
দি নিউজ লায়ন ; নিজ ক্ষেত্রে অসামান্য সাফ্যলের জন্য কন্যাশ্রী দিবসে হাওড়ার ৫ কন্যার হাতে কন্যাশ্রী পুরস্কার তুলে দিল হাওড়া জেলা নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যান দপ্তর। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ৫ কৃতী কন্যার হাতে শংসাপত্র এবং গাছের চারা তুলে দেওয়া হয়।
জানা গেছে উলুবেড়িয়ার কাটিলার আশা ভবন সেন্টারে দুই আবাসিক শম্পা হালদার ও বাসন্তি কুমার নিজেদের অস্থিসংক্রান্ত প্রতিবন্ধকতাকে জয় করে এই বছর মাধ্যমিক পাশ করায় তাদের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হল।
অন্যদিকে প্রশাসনের সাহায্যে নিজেদের বাল্যবিবাহ আটকানোর জন্য বাগনানের হেতমপুরের পায়েল খাতুন এবং বাইনানের আসপিয়া খাতুনের পাশাপাশি জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পূর্ব ভারতে দ্বিতীয় স্থান অর্জনকারী সাঁকরাইলের ঝোড়হাটের অঙ্কিতা সামন্তর হাতে ও কন্যাশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়।

Post a Comment