করোনা জয়ী অমিত শাহ আপাতত হোম আইসোলেশনেই থাকবেন
করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগেই করোনা রিপোর্ট পজেটিভ আসে তাঁর। তারপর চিকিৎকদের পরামর্শে ভর্তি হয়েছিলেন মেদান্ত হাসপাতালে।
শুক্রবার নিজেই টুইট করে একথা জানালেন অমিত শাহ। চিকিৎসকের পরামর্শে আপাতত তিনি কয়েকদিন হোম আইসোলেশনে থাকবেন বলে জানা গিয়েছে।
তিনি টুইটারে লেখেন, “আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং যারা আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ করেছেন, তাঁদের প্রতি এই মুহূর্তে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চিকিৎসকদের পরমর্শে আরও কিছুদিন আইসোলেশনে থাকব।”
একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের উদ্দেশ্যে তিনি লেখেন, ” মেদান্ত হাসপাতালের যে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আমাকে করোনা সংক্রমণের সঙ্গে লড়তে সাহায্য করেছেন এবং যারা আমার চিকিৎসা করেছে তাঁদের ধন্যবাদ জানাই।”

Post a Comment