জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর - The News Lion

জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর




দি নিউজ লায়ন ;    দেড় বছরের শিশু খেলতে খেলতে বাড়ির পাশে একটি ডোবায় পরে মৃত্যু ঘটলো l ঘটনাটি ঘটেছে সোমবার নাদিয়ার তেহট্ট থানার পুটিমারি গ্রামে l পুলিশ জানিয়েছে মৃত শিশুটির নাম লক্ষীপ্রিয়া দাস বয়স দেড় বছরl পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেহট্ট মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে l



 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটি বাড়িতে খেলতে খেলতে বাড়ির কাছে ডোবায় পরে যায l সেই সময় বাড়িতে তার মা ঘরের কাজে ব্যাস্ত ছিলl




কয়েক ঘণ্টা পরে শিশুটির খোঁজ করে তাকে না পাওয়াতে পাশের পুকুরে জাল ফেলে শিশুর হদিস না পেয়ে ডোবাতে খোঁজ করে শিশুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে l এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.