জোড়া বিস্ফোরণে নিহত ১৫, আহত ৭৫ - The News Lion

জোড়া বিস্ফোরণে নিহত ১৫, আহত ৭৫



ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার জোড়া বিস্ফোরণে নিহত ১৫, আহত ৭৫।  নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছে। 


সূত্রের খবর, জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট আবু সায়াফ নিয়ন্ত্রিত জোলো দ্বীপে এক ঘন্টার ব্যবধানে এ জোড়া হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকি ৬ জন বেসামরিক নাগরিক এবং একজন হামলাকারী। এছাড়াও ২৭ নিরাপত্তা কর্মী এবং ৪৮ বেসামরিক নাগরিক আহত হয়।


এ হামলার ঘটনায় এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ।  দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র হ্যারি রোক বলেন, জোলায় বিস্ফোরণের ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানাই। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.