বজ্রাঘাতে মৃত্যু হলো এক কৃষকের - The News Lion

বজ্রাঘাতে মৃত্যু হলো এক কৃষকের




দি নিউজ লায়ন ;   জমিতে পাট ছাড়ানোর কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক কৃষকের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মায়াপুরের নিদয়া গ্রামে। মৃতের নাম নুরহোসেন শেখ (৩৬)।



এদিন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছিল। দুপুরের দিকে প্রবল বৃষ্টির সঙ্গে বাজ পড়তে শুরু করে। সেই সময় ওই ব্যক্তি জমিতে পাট ছাড়াচ্ছিলেন। সেখানেই তিনি বজ্রাহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এই ঘটনায় ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.