জলমগ্ন হয়ে পড়ল হাওড়ার বিস্তীর্ণ এলাকা - The News Lion

জলমগ্ন হয়ে পড়ল হাওড়ার বিস্তীর্ণ এলাকা




দি নিউজ লায়ন ;   একটানা তিনদিন নদীর জল বাঁধ উপছে গ্রামে ঢোকায় জলমগ্ন হয়ে পড়ল হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সূত্রে খবর দুটি গ্রাম পঞ্চায়েত নদী পরিবেষ্টিত হওয়ায় গত কয়েকদিনের কোটালের জল বাধ উপছে গ্রামে ঢোকায় জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম।




এদিকে নদীর জল গ্রামে ঢোকায় গ্রামের রাস্তাঘাট পুকুর খাল বিল সমস্ত জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পরে স্থানীয় বাসিন্দারা। এমনকি বেশকিছু বাড়িতে জল ঢুকে যাওয়ায় দুর্ভোগ চরমে ওঠে বাসিন্দাদের। দুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি রাস্তা জলের তলায় চলে যাওয়ায় যাতায়াতের জন্য গ্রামবাসীদের সালতিও ব্যবহার করতে দেখা যায়।




স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নদীর জলে দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০০ একর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি এরপরে যদি ডিভিসি আরও জল ছাডে তাহলে বন্যার জলে প্লাবিত হবে দুটি গ্রাম পঞ্চায়েত।





এদিকে শনিবার সকালে দুর্গত এলাকা পরিদর্শন করতে যান আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।তিনি দুর্গত এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে কৃষি দপ্তর মৎস্য দপ্তর ও জেলাশাসক কে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.