অর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে বাংলাজুড়ে - The News Lion

অর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে বাংলাজুড়ে



দি নিউজ লায়ন ;  দেখা নেই বৃষ্টির।  তার উপর মেঘে ঢাকা গুমোট আকাশ। ফলে  গুমোট আবহাওয়া গ্রাস করছে সমগ্র কলকাতাকে। আবহাওয়া অফিস জানাচ্ছে আজ বৃহস্পতিবার দিনভর শহরকে ভোগাবে অর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম
বৃহস্পতিবার সকালে তাপমাত্রা সর্বনিম্ন ২৭. ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩. ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল।  গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। 
দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় নিম্নচাপের অভাব রয়েছে। ফলে বৃষ্টি নেই। সঙ্গী অতিরিক্ত আদ্রতা। বৃহস্পতিবারও এমন আবহাওয়াই থাকবে। শুক্রবারেও এমন পরিস্থিতি জারি থাকতে পারে দক্ষিনবঙ্গের জেলাগুলিতেও। মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও আদ্রর্তাজনিত কারণে থাকবে অস্বস্তি৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.