লেবাননে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪ সহস্রাধিক, নিহত ৭৮ - The News Lion

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪ সহস্রাধিক, নিহত ৭৮



আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৭৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া চার হাজার জন আহত হয়েছে।লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি।


তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে সংরক্ষিত অ্যামোনিয়‍াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। লেবাননেরর স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাছান বলেছেন, প্রাথমিক হিসাবে ৭৮ জন নিহত ও চার হাজার আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।


এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক তৈরি হয়। শহরের বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণে তাদের শহরটি ভূমিকম্পের মতো কেপে ওঠে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.