সুশান্ত সিং রাজপুত মামলায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন নারায়ন রানে - The News Lion

সুশান্ত সিং রাজপুত মামলায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন নারায়ন রানে




সুশান্ত সিং রাজপুত মামলায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন  নারায়ন রানে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে নারায়ন রানে দাবি করেন যে  সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান আত্মঘাতী হননি। দিশাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।  দিশার ময়নাতদন্ত রিপোর্টে শরীরের গোপনাঙ্গে ক্ষত চিহ্ন ছিল। মহারাষ্ট্র সরকার সুশান্ত ও দিশার মৃত্যুর পিছনে দায়ী অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। সাংবাদিক বৈঠকে তিনি বলছেন, “এর মধ্যে কোনও দুর্নীতি রয়েছে যেটায় মহারাষ্ট্র সরকার জড়িয়ে আছে।”



 রানের দাবি দিশার পরিবারের উপর কোন রকমের চাপ দেওয়া হচ্ছে। তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আর সেই জন্যই তারা দিশার মৃত্যুর তদন্তের দাবি করছেন না। তিনি আরও একটি বিস্ফোরক দাবি করেছেন।তিনি বলেন যে ১৩ জুন রাতে অর্থাৎ সুশান্তের মৃত্যুর আগের রাতে অভিনেতা দিনো মরিয়ার বাড়িতে একটি পার্টি ছিল। সেই পার্টিতে যারা উপস্থিত ছিলেন তারা দিনো মরিয়ার বাড়ি থেকে বেরিয়ে তারপরে সুশান্তের বাড়িতে যান। সেই পার্টিতে এক রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।   




 নারায়ন রানের ছেলে তথা নীতিশ রানেও বাবাকে সমর্থন করে বলেছেন,  “বাবা মহারাষ্ট্রের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি জানি ওঁর কাছে যথাযোগ্য তথ্য রয়েছে বলেই এই দাবি করেছেন। আমরা এই ঘটনার রহস্য সামনে আনবো।”  নীতিশেরও দাবি, মহারাষ্ট্র সরকারের সঙ্গে জড়িত এমন কেউ আছেন যিনি চাইছেন না সুশান্তের ঘটনার সমস্ত রহস্য সামনে আসুক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.