করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ২৬ হাজার ৪১৫ জন - The News Lion

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ২৬ হাজার ৪১৫ জন




দি নিউজ লায়ন ;  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ শনিবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৬ হাজার ৪১৫ জনে।


বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট  ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৫৪০ জন।

 তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ১৮ হাজার ৬৩০ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৯৫২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ২৬ লাখ ১৫ হাজার ৪৯৫ জন সুস্থ হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.