কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠলেন প্রায় এক কোটি ৪৪ লাখ - The News Lion

কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠলেন প্রায় এক কোটি ৪৪ লাখ




আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি প্রতিনিয়তই কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। এই ভাইরাসে সংক্রমিতের তালিকাতেও প্রতিদিনি যোগ হচ্ছে লাখ লাখ মানুষের নাম। তবে সংক্রমিতদের খুশির খবর হচ্ছে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।



করোনাভাইরাস নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রবিবার সকাল পর্যন্ত বিশ্বে মোট সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪৩ লাখ ২৯ হাজার ৭৪২ জন। এছাড়া সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১৬ লাখ ১৫ হাজার ৩৩৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬৮ হাজার ৯৬৯ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে।



 দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। সেখানে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৫৫ লাখ ২৯ হাজার ৭৮৯। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৬০৬ জন। দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮৩২ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৭ হাজার ২৯৭ জন।



তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার ২০৮। এর মধ্যে মারা গেছেন ৫০ হাজার ৮৪ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১৭ হাজার ৮৮৪ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৬১৭ জন। সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে।



দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৮৩ হাজার ৬৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৭৭ জনের। মারণ ভাইরাসটির সংক্রমণ বাড়ছে পাশের দেশ বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে তিন হাজার ৬২৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.