মালদায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন ; মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে ৫০০ বিজেপি কর্মী-সমর্থক দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। সোমবার হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের এই যোগদান কর্মসূচি হয় । উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের তৃণমূল দলের চেয়ারম্যান অমল কিস্কু সহ অন্যান্য নেতারা।
বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের প্রায় ১৩০ টি পরিবারের ৫০০ জন বিজেপি কর্মী ওই দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ফলে আদিবাসী অধ্যুষিত চাঁদপুর এলাকায় তৃণমূলের অনেকটা শক্তি বৃদ্ধি হলো বলে দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব।
বামনগোলা ব্লকের তৃণমূলের চেয়ারম্যান অমল কিস্কু জানিয়েছেন, আগামী দিনে এই ব্লকের আরো অনেক বিজেপির নেতা কর্মীরা তৃণমূলে যোগ দেবেন।

Post a Comment