পণের টাকা না পাওয়ায় বধূকে খুন - The News Lion

পণের টাকা না পাওয়ায় বধূকে খুন




দি নিউজ লায়ন ;   পণের টাকা না পাওয়ায় বধূকে খুন করার ঘটনা ঘটল নরেন্দ্রপুরে। এই ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মৃতের নাম বিপাশা নস্কর (২২)।



স্থানীয় ও পুলিস সূত্রে খবর, বাড়ির সম্মতিতেই বছর তিনেক আগে বিয়ে হয় বিপাশার। তারপর থেকেই স্বামী স্বপন নস্করের সঙ্গে দেনাপাওনা নিয়ে  অশান্তি লেগেই ছিল। এই দম্পতির একটি পুত্র সন্তান আছে। মৃতের মা পুষ্প বালা মণ্ডলের অভিযোগ, বিয়ের পর থেকেই মাঝেমধ্যেই তাঁদের সংসারে অশান্তি হত। মেয়েকে মেরে বাড়ি থেকে বের পর্যন্ত করে দেওয়া হয়েছিল। পণের জন্য ক্রমশ চাপ দেওয়া হত। 




বিষয়টি নিয়ে বেশ কয়েকবার থানাতে অভিযোগ জানান বিপাশার পরিবার। এরপর শ্বশুরবাড়ি থেকে দু লক্ষ টাকার দাবি করে মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর সেই টাকা দিতে না পারায় মেয়েকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানাতে খুনের অভিযোগ জানিয়েছেন পরিবারের লোকজন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।  ঘটনার পর থেকে পলাতক নিহতের শ্বশুরবাড়ির লোকজন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে  পুলিস ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.