আমার বাবা হেমোডায়নামিক্যালি স্টেবল আছেন, বললেন প্রণব পুত্র - The News Lion

আমার বাবা হেমোডায়নামিক্যালি স্টেবল আছেন, বললেন প্রণব পুত্র




দি নিউজ লায়ন ;  আমার বাবা হেমোডায়নামিক্যালি স্টেবল আছেন। তাঁর সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন। ট্যুইট করে একথা জানালেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে   তথা কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়
বুধবার একটি ট্যুইটে তিনি জানিয়েছেন, ‘আপনাদের সবার প্রার্থনায়, আমার বাবা হেমোডায়নামিক্যালি স্টেবল আছেন। তাঁর সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন।
এদিনই দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থা এখনও সঙ্কটজনক। আপাতত তিনি ভেন্টিলেটরে আছে হেমোডায়নামিক্যালি স্টেবল রয়েছেন।
শরীরের মধ্যে মূলত হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক থাকলে, তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হেমোডায়নামিক্যালি স্টেবল বলা হয়
এদিন ট্যুইট করেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। বুধবার নিজের ট্যুইটার হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, “গত বছর অগাস্টের তারিখ সবচেয়ে আনন্দের দিন ছিল, বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক একবছর পরে অগাস্টের ১০ তারিখ সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বাবার জন্য যেটা সবচেয়ে ভালো ভগবান যেন তাই করে। আমি আনন্দ এবং দুঃখ সবকিছুর জন্য শক্তি রাখতে পারি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.