তথাগত প্রসঙ্গ এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ
আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন তথাগত রায়। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা তাঁর এই ইচ্ছাকে স্বাগত জানালেও বিজেপির বর্তমান সভাপতি দিলীপ ঘোষ পুরো বিষয়টি এড়িয়ে গেলেন। সেই সঙ্গে তথাগত রায়ের সমালোচনা নিয়েও মুখে কুলুপ আঁটলেন।
মঙ্গলবার জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে তথাগত প্রসঙ্গ এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ। সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইছেন তথাগত বাবু। এই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, “এটা আমার বিচার্য্য বিষয় নয়। পার্টি রয়েছে তাই বিষয়টি পার্টিই দেখবে।”
গত ২০ মে তাঁর রাজ্যপালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তথাগত রায়ের। কিন্তু করোনা পরিস্থিতিতে এখনও দায়িত্ব থেকে অব্যহতি পাননি। তবে তথাগত রায় ঘনিষ্ট মহলে জানিয়েছেন, নানান কারণে তাঁকে সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে হয়েছিল। এখন আর তিনি রাজ্যপাল থাকতে চান না। সক্রিয় রাজনীতির আঙিনায় ফিরে আসতে চান স্বমহিমায়।

Post a Comment