ভারতে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৫২ হাজার ৯৭২ জন
দি নিউজ লায়ন ; ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন, ৫২ হাজার ৯৭২ জন। নতুন মৃত্যু হয়েছে আরও ৭৭১ জনের।নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৬ জন।
অ্যাক্টিভ কেস রয়েছে ৫ লক্ষ ৭৯ হাজার ৩৫৭ টি। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ লক্ষ ৮৬ হাজার ২০৩ টি। দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ১৩৫ জন।
অন্যদিকে করোনা আবহে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য এদেশে প্রবেশের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার।এখন ৩১ অগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। নয়া গাইডলাইনে বলা হয়েছে, প্রত্যেক ভ্রমণকারীকে ভ্রমণের অন্ততপক্ষে ৭২ ঘন্টা আগে newdelhiairport.in ওয়েবসাইটে
নিজেদের
স্বাস্থ্য
সংক্রান্ত
তথ্য
দিতে
হবে।

Post a Comment