হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী
দি নিউজ লায়ন ; দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। জানা গিয়েছে, আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
সোনিয়া গান্ধীর চিকিৎসক ও স্যার গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান ডঃ ডি এস রাণা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। ৭৩ বছর বয়েসী এই রাজনীতিবিদ বৃহস্পতিবার রুটিন চেক আপ ও কিছু পরীক্ষার জন্য সন্ধে ৭ টা নাগাদ হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসক ডঃ অরূপ কুমার বসুর নেতৃত্বে গঠিত মেডিক্যাল টিম সোনিয়া গান্ধীর চিকিৎসা করেন। বৃহস্পতিবার ভর্তি হওয়ার পর থেকে বেশ কয়েকটি টেস্ট হয় তাঁর।

Post a Comment