ভারতে পাচারকালে যশোরে ১১ মণ ইলিশ জব্দ - The News Lion

ভারতে পাচারকালে যশোরে ১১ মণ ইলিশ জব্দ




ঢাকা প্রতিনিধি : ভারতে পাচারের সময়ে যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সদস্যরা।




 বিজিবি জানিয়েছে, মঙ্গলবার রাতে মাছগুলো জব্দ করলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। আটক ইলিশের আনুমানিক মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা।




২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করা হয়  জব্দ মাছগুলো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গোগা গ্রামের একটি এতিম খানায় শিশুদের দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.