সোনাঝুরিতে হলুদ কচ্ছপ
দি নিউজ লায়ন ; শান্তিনিকেতনের সোনাঝুরিতে উদ্ধার হলো বিরল প্রজাতির হলুদ কচ্ছপ। বুধবার সকালে শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় রাস্তার মধ্যে দেখতে পান একটি বিরল প্রজাতির কচ্ছপ পথ হারিয়ে রাস্তার উপর চলে এসেছে।
সঙ্গে সঙ্গে তিনি কচ্ছপটিকে উদ্ধার করে শান্তিনিকেতন থানায় নিয়ে আসেন। খবর দেওয়া হয় বনদপ্তরে। কিছুক্ষণের মধ্যেই শান্তিনিকেতন থানায় এসে পৌঁছায় বনদপ্তর আধিকারিকরা। প্রথমে কচ্ছপটি স্বাস্থ্য পরীক্ষা করা হয় তারপরে বল্লভপুর অভায়ারণ্যে ছেড়ে দেওয়া হয়।
বোলপুরের রেঞ্জ অফিসার কেশব চক্রবর্তী জানিয়েছেন, বর্ষাকালে কচ্ছপদের প্রজননের সময়। ঝিল এবং নদীতে জলের স্তর বেড়ে যাওয়ায় কচ্ছপরা লোকালয়ে বেরিয়ে যায়। অনেক সময় দুর্ঘটনায় কচ্ছপের মৃত্যু হয়। কিন্তু আজ ওসি শান্তিনিকেতনের তৎপরতায় কচ্ছপটি প্রাণে বেঁচে গিয়েছে।

Post a Comment