বাংলাদেশে করোনায় মৃত্যু আরও ৩৪ জন, আক্রান্ত ২৬৪৪ - The News Lion

বাংলাদেশে করোনায় মৃত্যু আরও ৩৪ জন, আক্রান্ত ২৬৪৪




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৪৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ১২ জন। আজ শনিবার বাংলাদেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৯১টি। এ থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৬৪৪ জন। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬২৫ জনে।



আর নতুন করে ১ হাজার ১২ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন। বাংলাদেশে করোনার সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.