স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর - The News Lion

স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর





ঢাকা প্রতিনিধি : স্ত্রী আমিনা বশীরের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, ভাষা সংগ্রামী মুর্তজা বশীর। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে, হাসপাতাল থেকে শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে মনিপুরি পাড়ার বাসায় নেওয়া হয় তার মরদেহ।





শনিবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুর্তজা বশীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের মেডিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয় মুর্তজা বশীরকে।





 শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মুর্তজা বশীরের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায়ও ভুগছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.