পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১০
দি নিউজ লায়ন ; পাকিস্তানের একটি বাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটলো। জানা গিয়েছে, সোমবার সকালে আফগান
সীমান্তের কাছে পাকিস্তানি টাউনের একটি বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় এখনও
পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বালোচিস্তান
প্রদেশের চমন টাউনের হাজি নিদা মার্কেটে ঘটে সেই বিস্ফোরণ। এখনও পর্যন্ত কেউ এই
ঘটনার দায় স্বীকার করেনি। গত ২১ জুলাই বালোচিস্তানে এরকমই
একটি জঙ্গি হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়।

Post a Comment