বিশ্বভারতীর শতাব্দী প্রাচীন বটগাছ মাটিতে লুটিয়ে পড়ল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে
দি নিউজ লায়ন ; বিশ্বভারতীর ঘন্টার তলার শতাব্দী প্রাচীন বটগাছ মাটিতে লুটিয়ে পড়ল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। মন খারাপ ছাত্র-ছাত্রীদের। বিশ্বভারতী সূত্রে খবর বুধবার সকাল বেলায় নিরাপত্তা কর্মীদের নজরে আসে সাঁচি স্তুপের আকারে ঘন্টা তলার উপরে এই বটগাছটি ভেঙে পড়ে গেছে।
এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় গাছটি কেটে ফেলা হবে। কিন্তু আপামর বিশ্বভারতীর অধ্যাপক থেকে শুরু করে ছাত্র ছাত্রী প্রত্যেকেরই দাবি এই শতাব্দীর প্রাচীন বটগাছ টি পুনরায় স্থাপন করে বাঁচিয়ে রাখা যেত ঠিক যেমনটা কলকাতায় করা হয়। তাতে যদি সামান্য ডালপালা ছাটা হোতো তাতে আহত বটগাছটি পুনরায় প্রাণ ফিরে পেত। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী চোখ রাঙানির জন্য ঘন্টা তলার বটগাছের স্মৃতিটুকু ভাষায় প্রকাশ করতে পারছেন না বহু অধ্যাপক যারা বট গাছের নিচে ছাত্র থেকে শিক্ষক প্রত্যেকেই মধুর সময় ব্যয় করেছে।
ইতিমধ্যে ঘন্টা তলার বটগাছের স্মৃতি নিয়ে ফেসবুকে বিশ্বভারতীর প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা স্মৃতিচারণা করছে। বর্তমানে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর আশ্রম চত্বরকে পুরো তালাবন্দি করে ফেলেছেন।

Post a Comment