অ্যাম্বুলেন্স- বুলেরো গাড়ি মুখোমুখি সংঘর্ষে চালক রোগিনী সহ গুরুতর জখম ৪
দি নিউজ লায়ন ; রোগিনী সহ অ্যাম্বুলেন্স ও বুলেরো এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো চার জন। বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালগোলা - ভগবানগোলা রাজ্য সড়কের স্বপন গড় এলাকায়।আহত সকলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও ভগবানগোলা থানার পুলিশ চিকিৎসার জন্য কানাপুকুর হাসপাতাল,পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে লালবাগ মহাকুমার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,এদিন মহীশাসথালি এলাকা থেকে এক গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সে করে কানাপুকুর হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথে সামনে দিক থেকে আসা বহরমপুর থেকে কাশিয়াডাঙ্গা গামী একটি বুলেরো নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হয়।
বিকট আওয়াজ শুনে স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থল থেকে এক এক করে অ্যাম্বুলেন্সের চালক সহ গর্ভবতী মহিলা, এক আয়া সহ বুলেরো গাড়ির চালককে উদ্ধার করা হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ঐ গাড়ি দুটি কে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরিয়ে যানজট মুক্ত করে

Post a Comment