নদিয়া জেলায় স্বাধীনতা দিবস পালন
দি নিউজ লায়ন ; কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন নদীয়া জেলাশাসক বিভূ গোয়েল। স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশকর্মীদের পক্ষ থেকে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক। এরপর রবীন্দ্রভবনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে রবীন্দ্রভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা যোদ্ধা ডাক্তার, নার্স সহ ১০ জনকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো সামাজিক দূরত্ব মেনে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র,নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। অন্যদিকে রানাঘাট, শান্তিপুর, চাকদহ, কল্যাণী, করিমপুর, গেদে তে স্বাধীনতা দিবস পালন করা হলো l

Post a Comment