হাওড়া সিটি পুলিশের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন - The News Lion

হাওড়া সিটি পুলিশের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন





দি নিউজ লায়ন ;   ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপিত হল হাওড়া সিটি পুলিশের উদ্যোগেও। শ্রদ্ধা ও সম্মান জানানো হল দেশের স্বাধীনতা সংগ্রামীদের।পাশাপাশি দেশ রক্ষায় বীর যোদ্ধাদেরও সম্মান জানালেন তাঁরা।হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




ওই অনুষ্ঠানে হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জাতীয় পতাকা উত্তোলন করলেন।পাশাপাশি ২০২০ সালে কোভিড যুদ্ধে ও অপরাধ দমনে সাহসী ও অসাধারণ কৃতিত্বের জন্য ১২জন অফিসার এবং বাহিনীর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার।




শনিবার সকাল থেকেই হাওড়া শিবপুর পুলিশ লাইনে  ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি পুলিশের  পদস্থ আধিকারিকরা। তবে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিন অনুষ্ঠান হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.