ট্যাক্সি ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধৃত
দি নিউজ লায়ন ; সোমবার রাতে ২ জন যুবক ট্যাক্সি ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল পুলিশের হাতে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার শিরাকোল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মগরাহাট এলাকার বাসিন্দা রাজা বেজ ও আরফান আলি দুজনে গত ১৭ আগস্ট রাতে কলকাতার রুবি কাছ থেকে ট্যাক্সি ভাড়া করে ট্যাক্সিতে উঠে শিরাকোলে যাবে বলে।
তারা ট্যাক্সি চেপে আসে শিরাকোলের নীলকুঠির নামে এক জায়গায়।হঠাৎই দুই যুবক ট্যাক্সি চালককে তারা মারধোর করতে শুরু করে এবং এলোপাথাড়ি খুর দিয়ে মারতে থাকে ট্যাক্সি চালককে এমনি অভিযোগ।এরপর দুই যুবক ট্যাক্সি নিয়ে পালাবার চেষ্টা করলে তখন ট্যাক্সি চালক সুরেশ প্রসাদ চিৎকার করতে থাকে।তার চিৎকার শুনে স্থানীয় মানুষজন ছুটে আসে।
তারা দুই যুবক কে ধরে গনধোলাই দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ জখম দুই জন যুবক এবং জখম ট্যাক্সি চালক উদ্ধার করে ডায়মন্ডহারবার সদর হাসপাতালে ভর্তি করে।সেখানে তাদের চিকিৎসা চলছে।এদিকে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment