গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক তৃণমূল কর্মী - The News Lion

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক তৃণমূল কর্মী




দি নিউজ লায়ন ;  গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক তৃণমূল কর্মী। তাঁর নাম তৈফিক উদ্দিন লস্কর। তার বয়েস ৫৮ বছর। সোনারপুরের বৈকন্ঠপুর যাদব সরকার রোডের ঘটনা। মঙ্গলবার দুপুরে তৈফিক উদ্দিনের ফ্ল্যাটের পাশের বাগানের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।



এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি কারনে ওই তৃণমূল কর্মী আত্মহত্যা করলেন তা বোঝা যাচ্ছে না। তবে মানসিক অবসাদ থেকেই তিনি এই ঘটনা ঘটাতে পারেন বলে মনে করছেন এলাকার মানুষ। সোনারপুর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।



ঘটানার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে ওই তৃণমূল কর্মী বাড়ির বাজার করেন। সেই বাজার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে পিছনের বাগানে যান। সেখানে একটি পরিতক্ত ঘরের মধ্যে ঢুকে আত্মঘাতী হন।



অনেকক্ষন ধরে তিনি ফ্ল্যাটে ফিরছেন না দেখে পরিবারের লোকজন খোঁজ করতে বের হন। আর তখনই তাঁরা দেখেন ওই ঘরের মধ্যে লুঙ্গি পড়ে কোমরে গামছা বাঁধা অবস্থায় তৈফিক উদ্দিন ঝুলছেন। তাঁদের চিৎকারে ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। তাঁরাই দেহ নামান। সোনারপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়না তদন্তে পাঠায়।



 রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা নিত্যানন্দ ঘোষ ও ওই ওয়ার্ডের কোঅর্ডিনিটর শান্তনু বোস জানান, দীঘদিন ধরেই তৈফিক তণমূলের কর্মী। মাঝে ব্যবসার কারনে অন্য জায়গায় গিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ইদানিং আবার ফিরে এসে দলের সভায় যোগ দিচ্ছিলেন। তবে ইদানিং মানসিক অবসাদে ভুগছিলেন তিনি বলে শোনা যাচ্ছিল। সেই কারনেই হয়ত এই ঘটনা হতে পারে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.