গাদিয়াড়ায় লঞ্চ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত - The News Lion

গাদিয়াড়ায় লঞ্চ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত





দি নিউজ লায়ন ;   নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবং নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওযায় গাদিয়াড়া থেকে দুইদিন লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হুগলী নদী জলপথ পরিবহন। হুগলী নদী জলপথ পরিবহন নিগমের গাদিয়াড়া ইউনিটের আধিকারিক উত্তম রায়চৌধুরী জানান গত কয়েকদিন নদীতে জলের পরিমান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিম্নচাপে নদীর জল উত্তাল হতে পারে।



এই আশঙ্কায় শনিবার ও রবিবার গাদিয়াড়া নূরপুর ও গাদিয়াড়া গেওখালি লঞ্চ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.