উলুবেড়িয়া কলেজে পালিত হলো টিএমসিপি প্রতিষ্ঠা দিবস - The News Lion

উলুবেড়িয়া কলেজে পালিত হলো টিএমসিপি প্রতিষ্ঠা দিবস





দি নিউজ লায়ন ;   সগৌরবে পালিত হলো ঐতিহাসিক ২৮শে আগস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হলো উলুবেড়িয়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।।



এই সংকটময় পরিস্তিতিতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে প্রতিটি কলেজেই প্রতিষ্ঠা দিবস পালন করা হলো।
দলীয় পতাকা  উত্তোলন করে ও বীর শহীদদের মূর্তিতে  মাল্যদান করে অনুষ্টানের শুভ সূচনা করলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা উলুবেড়িয়া কলেজ পরিচালক সমিতির সভাপতি মাননীয় ইদ্রিশ আলি।



বিধায়ক ইদ্রিশ আলি প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে   বক্তব্যে বলেন, মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষন বা বাতা' শুনার জন্য উলুবেড়িয়া কলেজ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রচুর মানুষের ভিড় হয়।





ছাত্র  ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন তোমরাই দেশের  ভবিষ্যত মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকলের কান্ডারি, তাঁর কথা অক্ষরে অক্ষরে আমরা মেনে চলবো।ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মমতা ব্যানার্জির উপদেশ মেনে চললে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ শক্তিশালী হবে ।তাছাড়াও ছাত্র ছাত্রীরাও উজ্জীবিত হবে।




নিট, জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দিতে মমতা ব্যানার্জি যে আওয়াজ তুলেছেন তা অত্যন্ত্য সঠিক আওয়াজ।বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, উচ্চ শিক্ষামন্ত্রী পাথ' চ্যাটার্জি থেকে শুরু করে রাজ্য সভাপতি সুব্রত বক্সী,যুবরাজ সাংসদ অভিষেক ব্যানার্জি  সহ তূণমুল কংগ্রেস ছাত্র ছাত্রীরা দলকে সংগঠিত করার জন্য খুব ভালো কাজ করছেন ।তিনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে প্রশ্ন রাখেন, আপনি কতদুর পড়াশোনা করেছেন তথ্য সহ ভারতবর্ষের মানুষকে জানান।




কলেজের প্রতিষ্ঠিতা স্বগীয় হরিপদ ঘোষালের আবক্ষ মূর্তিতে মাল্যদান দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক ইদ্রিশ আলি । ৩ টে থেকে বক্তব্য রাখেন ছাত্র যুবদের অনুপ্রেরণা সর্বনেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে।।উপস্হিত  ছিলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা উলুবেড়িয়া কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রথম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান।




এছাড়া উপস্হিত  ছিলেন উলুবেড়িয়া পৌরসভার মূখ্য  প্রশাসক অভয় দাস, উলুবেড়িয়া পৌরসভার অন্যতম প্রশাসক  আব্বাসউদ্দীন খাঁন, আকবর সেখ,পূর্ব কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন,যুব সভাপতি বাদশা মিদদে, মহিলা সভানেত্রী শুক্লা ঘোষ,পূর্ব কেন্দ্রের বিশিষ্ট নেতা নাসিম আহমেদ,সেখ সানওয়াজ,উলুবেড়িয়া কলেজ তৃণমূল ছাত্র সংসদের সভাপতি অনুপম হালদার,বিশিষ্ট ছাত্র নেতৃত্ব মিরাজুল শামীম(মিরা),কামাল হাসান মোল্লা,সেখ জিসান আহমেদ,কাজী ওয়াসিম,ইমরোজ সোহেল,সেখ সাগির,অরিন্দম রায়,ফরিদুল মল্লিক,সেখ আশিক,ও বহু তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও সদস্যারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.