রিজার্ভ ব্যাংকের গভর্নরের মন্তব্য ঘিরে সরগরম দেশের ব্যাংকিং মহল - The News Lion

রিজার্ভ ব্যাংকের গভর্নরের মন্তব্য ঘিরে সরগরম দেশের ব্যাংকিং মহল




দি নিউজ লায়ন ;   ঝুঁকি এড়াতে ব্যাংকগুলি ঋণ দিচ্ছে না। এমন মন্তব্য করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। তার এমন মন্তব্য ঘিরেই গোল বেধেছে ব্যাংক কর্তাদের সঙ্গে। দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্তার অভিযোগ নস্যাৎ করে উল্টে সরকারকেই কাঠ গড়ায় তুলেছেন ব্যাংক কর্তারা। গত কয়েক মাসে চাহিদা ফেরাতে ব্যর্থ হয়েছে সরকার বলে মনে করছে ব্যাংক কর্তারা। দুপক্ষের এমন অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম দেশের ব্যাংকিং মহল।


  রিজার্ভ ব্যাংকের গভর্নর বর্তমান পরিস্থিতিতে শিল্পে লগ্নি বৃদ্ধি না হওয়ার জন্য দেশের ব্যাংকগুলি যেভাবে ঝুঁকি এড়াতে চাইছে সেই পন্থাকেই দায়ী করেছেন। শক্তিকান্তের অভিমত, এভাবে ব্যাংকগুলি নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এই পথ অবলম্বন করছে বলেই ব্যাংকের আয় কমছে। কিন্তু আর বি আই গভর্নর অভিযোগ মানতে নারাজ ব্যাংক কর্তারা। তাদের পাল্টা যুক্তি হল, বাজারের চাহিদা নেই বলেই বিনিয়োগ করতে এগিয়ে আসছে না সংস্থাগুলি।




এইজন্যই ঋণ চাওয়ার প্রবণতা কম। ব্যাংক কর্তাদের বার্তা, বাজারে চাহিদা তৈরি করার এবং অর্থনীতিকে চাঙ্গা করার দায়িত্ব সরকারের, এটা ব্যাংকের কাজ নয়।  ঋণ প্রতারণা এবং তা অনাদায়ী হওয়ার জন্য ব্যাংকগুলিকেই দায়ী করেছেন শক্তিকান্ত। কারণ হিসেবে তাঁর যুক্তি, ঋণ মঞ্জুর এবং পরবর্তীকালে আদায় দু ক্ষেত্রেই দক্ষ হাতে ঝুঁকি সামলাতে ব্যর্থ হচ্ছে বহু ব্যাংক। আর এই কারনেই প্রতারণা বাড়ছে এবং জালিয়াতি রুখতে ব্যর্থ হচ্ছে ব্যাংক। 



 এরই প্রেক্ষিতে স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার সরাসরি আঙুল তুলেছেন‌ লগ্নির খরা এবং অর্থনীতির সংকটের দিকে। এইচডিএফসি ব্যাংকের এমডি আদিত্য পুরীর বক্তব্য, তারা আদৌ ঝুঁকি নিতে ভয় পান না এবং বুদ্ধি খাটিয়ে ঋণ দেন বলেই এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে ২০ শতাংশ সুদ বাবদ আয় বেড়েছে। তাছাড়া ঋণ দেওয়ার পরিমাণ ভালো বলেই দাবি করেছেন। আবার অ্যাক্সিস ব্যাংকের এমডি সিইও অমিতাভ চৌধুরী জানিয়েছেন, এই সময় তাদের ব্যাংকে ১৬ শতাংশ ঋণ বৃদ্ধি হয়েছে।



 অন্যদিকে চাহিদার ভাটা এবং অনুৎপাদক সম্পদ বৃদ্ধি নিয়ে রিজার্ভ ব্যাংকের ভূমিকার কড়া সমালোচনা করেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি সিইও মল্লিকার্জুন রাও। একই সুরে কথা বলেছেন ইউনিয়ন ব্যাংকের কর্তা রাজকিরণ রাই। তার বক্তব্য, কেন ঝুঁকি এড়ানো দোষ দেওয়া হচ্ছে । ভালো প্রকল্পে ঠিকই ঋণ দেওয়া হচ্ছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.