জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশে রাত ১০টার পর বাইরে যেতে মানা - The News Lion

জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশে রাত ১০টার পর বাইরে যেতে মানা




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাসার বাইরে না যাওয়া যাবে না। এছাড়া দোকান-পাট, শপিং মল রাত আটটার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।



আজ সোমবার বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে বলা হয়, রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না। তবে ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি কাজে বাইরে বের হওয়া যাবে।



নির্দেশনায় আরও বলা হয়েছে, বাসার বাইরে সব সময় মাস্ক পরে, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।এছাড়া হাটবাজার, দোকানপাট, শপিং মলে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করতে হবে।



শপিং মলের প্রবেশ মুখে তাপমাত্রা পারিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।শপিং মলের আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণূমুক্ত রাখতে হবে। হাটবাজার, দোকান-পাট শপিং মল আবশ্যিকভাবে রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.